× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জার্মানি প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১২:৪২ পিএম

জার্মানিতে কার্নিভালের ৩০ বছর পূর্তিতে বাংলাদেশের অংশগ্রহণ

জার্মানি প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১২:৪২ পিএম

পথ সংস্কৃতির উৎসব কার্নিভাল। ছবি : রূপালী বাংলাদেশ

পথ সংস্কৃতির উৎসব কার্নিভাল। ছবি : রূপালী বাংলাদেশ

জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম বৃহৎ পথ সংস্কৃতির উৎসব কার্নিভাল ডেয়ার কুলটুওর এর ৩০তম আসর। পথ উৎসবে বিশ্বের নানা দেশের সাথে অংশ নেয় বাংলাদেশও।

ব্যাপক উৎসবমুখর পরিবেশে ও মানুষের সঙ্গে সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করার প্রত্যয়ে রোববার (২৪ মে) জার্মানির রাজধানী বার্নিলে অনুষ্ঠিত হলো জার্মানির ঐতিহ্যবাহী পথ সংস্কৃতির উৎসব কার্নিভাল ডেয়ার কুলটুওর। উৎসবে স্বাগতিক জার্মানি ছাড়াও বিশ্বের প্রায় ৬৭টি দল অংশ নিয়ে তাদের নিজ দেশের শিল্প, সংস্কৃতি, সভ্যতা ও ঐতিহ্যকে দর্শণার্থীদের সামনে পরিবেশন করে।

জার্মানির বার্লিনে প্রবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালীশে কালচারাল ফোরামের উদ্যাগে প্রবাসীদের সাংস্কৃতিক পরিবেশনা উদ্দীপ্ত করে সবাইকে। প্রবাসী তরুণ-তরুণীদের সাংস্কৃতিক পরিবেশনা নজর কাড়ে সড়কের দু’ধারে দাঁড়িয়ে থাকা সব বয়সি দর্শকদের। দুহাতে কুড়ায় ভূয়সী প্রশংসা। এতে যোগ দেয় স্থানীয় জার্মানরাও। প্যারেডে হাতে হাতে বহন করে বাংলাদেশের ফুল ও পশুপাখির ছবি।

৩০তম কার্নিভালের এই আসরে অংশ নেয় বিশ্বের নানা দেশের হাজার হাজার সংস্কৃতিকর্মী। তাদের সবার পরিবেশনায় বার্লিন হয়ে ওঠে সম্পূর্ণ রঙিন। বার্লিনের রাজপথে প্যারেডে প্রবাসীদের কণ্ঠে ছিল ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সম্প্রীতি ও আবহমান কালের সংস্কৃতির দেশ গড়ার।

এবারের এই পথ সংস্কৃতির উৎসবে যোগ দিতে বার্লিন ছাড়াও হ্যানোভার, ফ্রাঙ্কফুর্ট, মাইনজ, ভিসভাডেনসহ নানা প্রদেশ থেকে প্রবাসীরা অংশ নেয়। গান আর নৃত্যে সবার কণ্ঠে ছিল শুধুই বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশের।

রূপালী বাংলাদেশ

Link copied!