মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় সৌদি আরব, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে জার্মানিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
বুধবার (২৭ মে) দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলমানরা ফজরের নামাজের পর দলবদ্ধভাবে রাজধানী বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, মাইনজ, ডুসেলডর্ফ, হামবুর্গ, ডর্টমুন্ড ও মিউনিখের প্রবাসী অধ্যুষিত এলাকা এবং তুর্কিশ মসজিদগুলোতে ঈদের জামাতে অংশ নেন। অধিকাংশ মসজিদে দু’টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জার্মানির স্থানীয় সময় সকাল ৭টা থেকে বার্লিনের বায়তুল মোকাররম মসজিদ, দারুল ইহসান মসজিদ ও আল উম্মাহ মসজিদে পৃথকভাবে দুইটি করে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। তবে বরাবরের মতো এবারও সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় বার্লিনের টেম্পলহফার মাঠে। সেখানে পুরুষদের পাশাপাশি বিপুল সংখ্যক ধর্মপ্রাণ নারীও ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টিমুখের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন। পরে প্রবাসীরা সরকারি নির্ধারিত স্থানে পশু কোরবানির ব্যবস্থা করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন