ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ওসমানীনগরের সাবেক ক্রিকেটারদের ১৯ সদস্যের বর্ধিত আহ্বায়ক কমিটি গঠন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১০:৪০ পিএম
ছবি : সংগৃহীত

ওসমানীনগরের ক্রিকেটের উন্নয়ন, দেশে ও প্রবাসে অবস্থানরত সাবেক ক্রিকেটার এবং ক্রীড়া সংগঠকদের মধ্যে সমন্বয় জোরদার করতে ১৯ সদস্যবিশিষ্ট বর্ধিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ওসমানীনগরের সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জুবায়ের আহমদ।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন— মুসাদ্দিক আহমদ (শ্যামল), জুবায়রুল মিটন, শামীম আহমদ, সাইফুর রহমান, মেহের শিকদার, শামীম আহমেদ রেশাদ, শেখ মো. সাইদুল হক, মিজানুর রহমান পিনু, আমিরুল ইসলাম খান, শিপন তালুকদার, সুমন খান, সৈয়দ আলী আহমদ, কাজী সাব্বির, সেলিম আহমেদ, মুজাক্কির আহমদ, আহমেদ আফিক, কে. এম. এম. সুহেবুর রহমান এবং কামরুল আমিন।

সংশ্লিষ্টরা জানান, দেশে ও প্রবাসে অবস্থানরত ওসমানীনগরের সাবেক ক্রিকেটার ও সংগঠকদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে উপজেলার ক্রিকেটের ঐতিহ্য সংরক্ষণ, নতুন প্রজন্মের ক্রিকেটারদের উৎসাহিত করা এবং বিভিন্ন সামাজিক ও ক্রীড়াবিষয়ক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এই বর্ধিত কমিটি গঠন করা হয়েছে।

তারা আরও জানান, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্প্রীতির ভিত্তিতে কমিটির সদস্যরা ওসমানীনগরের ক্রিকেটের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করবেন। পাশাপাশি ভবিষ্যতে ক্রিকেটভিত্তিক বিভিন্ন উদ্যোগ, প্রতিযোগিতা, প্রশিক্ষণ কার্যক্রম এবং সামাজিক উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রেও এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।