মালয়েশিয়ায় সফররত নোয়াখালী জেলা বিএনপির চার নেতাকে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম, মালয়েশিয়া শাখা।
কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া এবং জেলা বিএনপির সদস্য ফিরোজ আলম।
সংগঠনের প্রধান উপদেষ্টা মো. শহীদ উল্যাহ শহীদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ড. আহমেদ বোরহান, বৃহত্তর নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়া শাখার সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, আরিফুল ইসলাম বিলাতসহ সংগঠনের অন্যান্য নেতারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন সোহাগ, নাজিম উদ্দিন রুপক, মোহাম্মদ রাসেল, মিজানুর রহমান, নজরুল ইসলাম, বেলাল হোসেন, আনোয়ার হোসেন, বিএনপি নেতা শওকত আজীম, মোহাম্মদ শওকত, মোহাম্মদ আশরাফ, মনির হোসেন, কামরুজ্জামান রিয়াদ, মোস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলামসহ প্রবাসী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত নেতারা প্রবাসীদের দেশের দুঃসময়ের কাণ্ডারি হিসেবে উল্লেখ করে তাদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে বৃহত্তর নোয়াখালীর উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

