× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লোকমান হোসেন, স্পেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০১:০২ পিএম

বার্সেলোনায় বাংলাদেশি কমিউনিটির মাতৃভাষা দিবস উদযাপন

লোকমান হোসেন, স্পেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০১:০২ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

স্পেনের বার্সেলোনায় সম্মিলিত বাংলাদেশি কমিউনিটির ব্যানারে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে মেলা ‍‍`২৫।

একুশ উদযাপনের জন্য রামলা দে রাভাল এ প্রায় সহস্রাধিক সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ ছাড়াও দিনটি উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচি, যেমন বর্ণমালা র্যালি, আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, একুশে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণীসহ বসানো হয় দেশীয় খাবারের ষ্টল।

২১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হওয়া একুশে মেলার অনুষ্ঠানে একে একে বার্সেলোনা পার্লামেন্ট, সিটি কাউন্সিল, চাইনিজ ও শ্রীলংকান কাউন্সেলর, কাসা এসিয়া, স্পেনের বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভাষা শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।

আলোচনা সভার শুরুতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির সংক্ষিপ্ত ইতিহাস স্প্যানিস ভাষায় তুলে ধরেন আইনজীবী মিজানুর রহমান।

অনুষ্ঠানের প্রথম পর্ব আলোচনা সভায় একুশে মেলার সমন্বয়ক লোকমান হোসেনের সভাপতিত্বে এবং স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি‍‍`র পরিচালনায় উপস্থাপক সহযোগী হিসেবে ছিলেন মোস্তাক আলী এবং নিগার হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন বার্সেলোনা সিটি কাউন্সিল প্রধান আলবের্ত বাতিয়ে বাস্তারদাস, বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো, বার্সেলোনায় চীনের কাউন্সেলর ইয়ং জং, শ্রীলংকান কাউন্সেলর আগুস্তিন লানাস, সিটি কমিশনার ইভান পেরা, কাতালোনিয়া সংসদ সদস্য আর্নেস্টো ক্যারিয়ন, রাভাল জোনের মসোস পুলিশের সাব-ইন্সপেক্টর কার্লোস কাবাস মারেনো, গোয়ারদিয়া পুলিশ প্রধান খুয়ান ফ্যান্দাডেড, কাছা এশিয়ার সংস্কৃতি সম্পাদক গায়েলি পাতিন লালই,স্হানীয় কাউন্সিল আলবার্ত সালমেরন কখো,ছনিয়া বেল্টরান,অকটিভিও গঞ্জালেছ।

আলোচনা সভায় নেতৃবৃন্দের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন স্পেনস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, কাউন্সেলর রামন পেদ্রো, নুরুল ওয়াহিদ, সাহাদুল সুহেদ, আলাউদ্দিন হক নেছা, আব্দুল বাছিত কাওছার, বনি হায়দার মান্না, নবিনুল হক, আবুল কাসেম,নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ জুয়েল, শিপলু আহমেদ নিয়াজী, জসিম উদ্দিন, সাজিদুর রহমান সুহেল, মনোয়ার পাশা, আযমান আলী, তুতিউর রহমান, এইচ এম রায়হান, ইফতেকার হোসেন কাসেম, জানু হক, শিউলী আক্তার, খোরশেদ আলম বাদল, মোশারফ বেপারী, আব্দুল আলিম, জাকির হোসেন, সাইফুল ইসলাম, আবু জাফর মাসুদ হাওলাদার, শামীম হাওলাদার, নজরুল হক অপি, সুমন সাহা, রফিক উদ্দিন, লালন আব্দুর রাজ্জাক লিটন, আক্কাস মিয়া, আতিকুর রহমান লিটু, শাহ আলম স্বাধীন, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন চৌধুরী, মহি উদ্দিন কিশোর, রবিন ফরাজ, মনির হোসাইন, নুরুজ্জামান, আব্দুল হাকিম, সেলিম আহমদ লালন, হানিফ শরীফ, আমিন আলী রফিক, গিয়াস উদ্দিন, ময়েজ উদ্দিন,মশিউর রহমান মোহন, এলাইস মিয়া, ওয়াজিজুর রহমান মুজিব,ওয়াহিদুর রহমান শিপলু, আব্দুল জব্বার খচরু, রিন্টু নাথ চৌধুরী, গিয়াস উদ্দিন, মইনুদ্দিন আহমদ ফুয়াদ, সালাউদ্দীন ভূঁইয়া তুষার, জাহাঙ্গীর আলম, আবু তুহিন, সুমন হোসেন, আবুল কালাম প্রমুখ।

এছাড়াও আয়োজক সহযোগী মোহামেদ কামরুল, ফয়সাল মোল্লা, নুরে আমিন টোকন, ছালাহ উদ্দিন, লায়েবুর রহমান, লুৎফুর রহমান সুমন, রেদওয়ান হোসেন, সায়মা ইসলাম, জাফার হোসেন উপস্থিত ছিলেন।

বার্সেলোনায় সম্মিলিত প্রবাসী বাংলাদেশিদের ব্যানারে দ্বিতীয়বারের মতো এ একুশে মেলায় অস্থায়ী শহীদ মিনারে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ দূতাবাস, বার্সেলোনা কন্সুলার, সিটি কাউন্সিল, কাতালোনিয়া পার্লামেন্ট, চীন কন্সুলেট বার্সেলোনা, শ্রীলঙ্কান কন্সুলেট বার্সেলোনা, স্প্যানিস বিভিন্ন রাজনৈতিক সংগঠন, কাসা এশিয়া, স্পেন বাংলা প্রেসক্লাব, বাংলা স্কুল বার্সেলোনা, অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া, অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া, বিজনেস এসোসিয়েশন কাতালোনিয়া, বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন স্পেন, বাংলাদেশ মহিলা সমিতি বার্সেলোনা, বাংলাদেশ বন্ধুসুলভ মহিলা সংগঠন কাতালোনিয়া, অ্যাসোসিয়েশন কোলতুরাল হিন্দু, বাংলাদেশ কমিউনিটি শান্তাকলমা, ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন স্পেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেন, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন বার্সেলোনা, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট বার্সেলোনা, মাদারীপুর জেলা সমিতি, স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন স্পেন, বিয়ানীবাজার জনকল্যাণ অ্যাসোসিয়েশন এন স্পেন, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ঢাকা জেলা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিবচর উপজেলা পরিবার, বিশ্বনাথ আইডিয়াল অ্যাসোসিয়েশন, মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্হা, ভয়েজ অব বার্সেলোনা, কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনা, বাংলাদেশ কমিউনিটি সেন্টার।

রাজনৈতিক সংগঠনের মধ্যে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্র আন্দোলন ‍‍`২৪ বার্সেলোনা, কাতালোনিয়া জাতীয়তাবাদী দল (বিএনপি), বার্সেলোনা মহানগর বিএনপি, যুবদল স্পেন দক্ষিণ, স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণ, স্বেচ্ছাসেবক দল বার্সেলোনা মহানগর, কাতালোনিয়া আওয়ামী যুবলীগ, তৃণমূল আওয়ামীলীগ কাতালোনিয়া।

আলোচনা অনুষ্ঠানের পরে সায়মা ইসলামের পরিচালনায় মঞ্চে নাটিকা পরিবেশন করে বার্সেলোনার বাংলাদেশি শিশু-কিশোররা।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে ২১ ফেব্রুয়ারির জনপ্রিয় গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী রাজু গাজী, অহনা দিবা, অমি রহমান এবং তার ব্যান্ড দল।

এরপর মিরন নাজমুলের পরিচালনায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ পুরষ্কার তুলে দেন।

এছাড়া একুশের ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী খেলোয়াড়দের মধ্যে মেডেল, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট, ম্যান অফ দ্যা ফাইনাল, রানার্সআপ ও চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়।

আরবি/জেডআর

Link copied!