ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৯:২০ এএম
ছবি : সংগৃহীত

১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা এবং তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠেয় এই সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। 

দেশের আকাশে আজ কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল রবিবার থেকে মাসটি শুরু হবে। তবে আজ চাঁদ দেখা না গেলে আগামীকাল শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু হবে।

দেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। 

তথ্য জানানোর টেলিফোন নম্বরগুলো হলো— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭। এছাড়া সংশ্লিষ্ট জেলা ও উপজেলার স্থানীয় প্রশাসনের মাধ্যমেও চাঁদ দেখার খবর নিশ্চিত করা যাবে।