× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৫:০৯ পিএম

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৫৫ বাংলাদেশি হজযাত্রী

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৫:০৯ পিএম

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীরা। ছবি : সংগৃহীত

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীরা। ছবি : সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১৫২টি ফ্লাইটে চেপে এ পর্যন্ত মোট ৫৯ হাজার ৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, শনিবার (১৬ মে) সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দা ও মদিনা বিমানবন্দরে অবতরণ করেছে।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার পর্যন্ত চারজন নারীসহ মোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন মক্কায় এবং চারজন মদিনায় ইন্তেকাল করেছেন।

এতে আরও জানানো হয়, গতকাল পর্যন্ত সৌদি মেডিকেল টিমের মাধ্যমে ৩০ হাজার ১২৬ জন এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৭ হাজার ১১০ জন হজযাত্রী চিকিৎসা সেবা পেয়েছেন।

লোকমান হোসেন জানান, এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন রয়েছেন।

এ বছর ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারীসহ মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে।

এয়ারলাইন্স ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৬টি ফ্লাইটে ৩০ হাজার ৭৮ জন; সৌদি এয়ারলাইন্সের ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৫২১ জন এবং ফ্লাইনাস-এর ২২টি ফ্লাইটে আট হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরব ভ্রমণ করেছেন। বাকি ১৯ হাজার ৩২৩ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব যাবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (ইএ৩০০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইটের উদ্বোধন করেন।

হজ অফিসের তথ্য মতে, ঢাকার সৌদি দূতাবাস এ পর্যন্ত ৭৮ হাজার ৩৭৮টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা দেওয়া হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ পালন করার কথা রয়েছে। হজ পালন শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

সূত্র: বাসস

Link copied!