× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৮:০৬ পিএম

বায়তুল মোকাররমে ঈদুল আজহায় ৫ জামাত, জেনে নিন সময়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৮:০৬ পিএম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। ছবি : সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) ঈদের জামাতগুলোতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্ব পালনকারী আলেমদের তালিকা চূড়ান্ত করেছে।

প্রথম জামাত : সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির থাকবেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।

দ্বিতীয় জামাত : সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত : সকাল ৯টায় অনুষ্ঠিত তৃতীয় জামাতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির থাকবেন মো. রুহুল আমিন।

চতুর্থ জামাত : সকাল ১০টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।

পঞ্চম জামাত : জাতীয় মসজিদে সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির থাকবেন মো. আমির হোসেন।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, নির্ধারিত কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। আর বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন মো. শামসুল হক।

Link copied!