× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৫:১০ পিএম

মৃত্যুর আগে যে বার্তা দিয়েছিলেন এনসিপি নেত্রী রুমী

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৫:১০ পিএম

জান্নাতারা রুমী।  ছবি- সংগৃহীত

জান্নাতারা রুমী। ছবি- সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জান্নাতারা রুমী (৩০)। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতি ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে রুমী ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি একটি দলবদ্ধ ছবির সঙ্গে লিখেছিলেন, ‘একদিন ভোর হবে সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠবো না.. কারণ আমি ভোরে উঠি না।’

তার এই পোস্ট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নেটিজেনরা রুমীর ক্যাপশনের অর্থ বোঝার চেষ্টা করছেন। কেউ এটিকে কেবল মজার ছলে করা পোস্ট হিসেবে দেখছেন। আবার কেউ বলছেন, মৃত্যুর আগের সময় মানুষ প্রায়ই এমন কিছু লিখে বা করে যেন নিজের অন্তিম মুহূর্তের ইঙ্গিত দেয়।

এদিকে আইনের লোকেরা বলছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা তা যাচাই করা হচ্ছে। সামাজিকভাবে রুমীর আচরণ ও পোস্ট নিয়ে বিভিন্ন মত প্রকাশ হচ্ছে, যা এ ঘটনায় মানুষের কৌতূহল ও উদ্বেগ আরও বাড়াচ্ছে।

Link copied!