ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

হাসপাতালে ভর্তি ডাকসুর সর্বমিত্র চাকমা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০২:৪৩ এএম
সর্বমিত্র চাকমা। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টটি তার অ্যাডমিন প্যানেল থেকে দেওয়া হয়েছে। এতে বলা হয়, গত তিন দিন ধরে সর্বমিত্র চাকমা শারীরিকভাবে অসুস্থ থাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ সময় অনেক গুরুত্বপূর্ণ ফোনকল ও বার্তা এলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সেগুলোর জবাব দেওয়া সম্ভব হচ্ছে না।

এর আগে বুধবার (১ জুলাই) হাসপাতালে গিয়ে সর্বমিত্র চাকমার খোঁজখবর নেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম এবং ছাত্রপরিবহনবিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

এ সময় তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ও সর্বমিত্র চাকমার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান ডাকসুর ভিপি।

তবে সর্বমিত্র চাকমা কী কারণে অসুস্থ হয়েছেন বা বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।