× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ১১:০২ এএম

গুপ্ত আস্তানা থেকে মিসাইল বের করছে ইরান, নেপথ্যে কি? 

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ১১:০২ এএম

ট্রাকে করে মিসাইল বের করছে  ইরান। ছবি-সংগৃহীত

ট্রাকে করে মিসাইল বের করছে ইরান। ছবি-সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে পাহাড়ের ভেতর থেকে ট্রাকে করে মিসাইল বের করছে ইরান এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি ভুয়া বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।  

ভিডিওটিতে দেখা যায়, ইরানের পতাকাবাহী কিছু ট্রাক মিসাইল নিয়ে পাহাড়ের ভেতর থেকে বের হচ্ছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাহাড়ের ভেতর থেকে ট্রাকে করে ইরানের মিসাইল বের করার দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।  

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে কিছু অসঙ্গতি নজরে পড়ে। ট্রাকে উপরের পতাকাগুলো অস্বাভাবিকভাবে উড়ছে। রাস্তায় এবং পাহাড়ের বুক ঘেঁষে থাকা ঘাসগুলোও অবাস্তব মনে হচ্ছে। পাশাপাশি, ট্রাকগুলোতে চালকের অস্তিত্ব নেই।

এছাড়া, ভিডিওটি ক্যানটিলাক্স.কম নামক এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দ্বারা তৈরি ছবি ও ভিডিও শনাক্তকরণ ওয়েবসাইটে যাচাই করা হলে ৮৪% এআই দ্বারা তৈরি বলে মত দিয়েছে।   

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিওকে সাম্প্রতিক সময়ের ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে পাহাড়ের ভেতর থেকে ট্রাকে করে ইরানের মিসাইল বের করার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।  

রূপালী বাংলাদেশ

Link copied!