× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১০:৪৫ পিএম

ইংল্যান্ডকে চমকে দিয়ে শুরুতেই এগিয়ে কঙ্গো

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১০:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে আরেকটি বড় চমকের ইঙ্গিত। শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ডকে শুরুতেই ধাক্কা দিয়েছে আফ্রিকার আন্ডারডগ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো। নকআউট পর্বের ম্যাচে মাত্র সাত মিনিটেই গোল করে এগিয়ে যায় কঙ্গো, চাপে পড়ে থ্রি লায়ন্সরা।

বিশ্বকাপে ছোট ফুটবল শক্তির দেশগুলোর চমক অব্যাহত। পর্তুগালের বিপক্ষে ড্র করার পর এবার ইংল্যান্ডের বিপক্ষেও দারুণ শুরু করেছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো।

শেষ ৩২-এর নকআউট পর্বে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় আফ্রিকার দলটি। পেনাল্টি বক্সের প্রান্তে পাওয়া একটি জোরালো ক্রস থেকে দুর্দান্ত শটে গোল করেন সিপেঙ্গা। তার শট কাছের পোস্ট ঘেঁষে জালে জড়ালে কোনো সুযোগই পাননি ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় কঙ্গো।

এই গোলের পর আরও চাপে পড়ে ইংল্যান্ড। কারণ, ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে প্রথমে গোল হজম করার পর জয়ের দেখা পায়নি থ্রি লায়ন্সরা।

ফলে প্রধান কোচ টমাস টুখেলের দলের সামনে এখন ইতিহাস বদলে ম্যাচে ফেরার কঠিন চ্যালেঞ্জ। তা না হলে শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শেষ ৩২ থেকেই বিদায় নেওয়ার শঙ্কা তৈরি হবে।

Link copied!