× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৫:২২ পিএম

টাইব্রেকারে গড়াবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৫:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার (১৫ জুলাই) মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। এই বহুল প্রতীক্ষিত লড়াইকে ঘিরে সমর্থকদের উত্তেজনার মধ্যেই আলোচনায় এসেছে এক ক্রীড়া জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী।

দক্ষিণ আমেরিকার ফুটবলভিত্তিক পূর্বাভাসের জন্য পরিচিত জ্যোতিষী জর্জিও আরমাস দাবি করেছেন, দুই দলের শক্তির ব্যবধান এতটাই কম যে নির্ধারিত ৯০ মিনিট বা অতিরিক্ত সময়েও কোনো দল জয় নিশ্চিত করতে পারবে না। তার ধারণা, ম্যাচের ভাগ্য নির্ধারণ হতে পারে টাইব্রেকারে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী, আরমাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ২০২৫ সালের ২৮ জুন করা নিজের একটি পুরোনো পোস্ট আবার সামনে আনেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন, আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে এবং গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে টাইব্রেকারের জন্য প্রস্তুত থাকতে হবে।

পুরোনো পোস্টটি পুনরায় শেয়ার করে তিনি লেখেন, ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। কত আগেই বলেছিলাম! দিবুকে প্রস্তুত থাকতে হবে; আমরা টাইব্রেকারে যাচ্ছি।

তবে ম্যাচে শেষ পর্যন্ত কোন দল জয় পাবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট পূর্বাভাস দেননি আরমাস। তার মতে, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সামর্থ্য প্রায় সমান হওয়ায় আগাম বিজয়ী নির্ধারণ করা কঠিন।

এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তার ভাষায়, আমাদের লিওর সেরা ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে।

জর্জিও আরমাস অতীতে দক্ষিণ আমেরিকার বিভিন্ন ক্লাব ও জাতীয় দল—যেমন কোলো-কোলো, আলিয়াঞ্জা লিমা, অলিম্পিয়া, বোকা জুনিয়র্স, রেসিং ক্লাব এবং আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরে একাধিক জ্যোতিষভিত্তিক পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছেন।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, এসব পূর্বাভাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারিত হবে মাঠের পারফরম্যান্স, কৌশল এবং খেলোয়াড়দের নৈপুণ্যের ওপরই।

Link copied!