× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১২:৩৯ এএম

বিশ্বকাপ ফাইনালের জন্য আর্জেন্টিনা-স্পেনের একাদশ ঘোষণা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১২:৩৯ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনালে আর ঘণ্টাখানেকের মধ্যেই মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দুই দলের কোচই ঘোষণা করেছেন নিজেদের শুরুর একাদশ।

নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি। তার আগে একাদশ ঘোষণা করেছে দুদল। সেমিফাইনালের একাদশে বেশ কয়েকটি পরিবর্তনের আভাস থাকলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনা দলে এসেছে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। অন্যদিকে, ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠা স্পেন একই একাদশের ওপরই আস্থা রেখেছেন লুইস দে লা ফুয়েন্তে।

সবচেয়ে বড় খবর, সেমিফাইনালে চোটের ধাক্কা পাওয়া লামিন ইয়ামাল ফিট হয়ে ফাইনালে খেলছেন। একইভাবে পেশির অস্বস্তি কাটিয়ে ডানপ্রান্তের ডিফেন্ডার পেদ্রো পোরোও শুরুর একাদশে জায়গা ধরে রেখেছেন।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি শেষ পর্যন্ত রক্ষণভাগে গনসালো মন্টিয়েলের ওপরই আস্থা রেখেছেন। ফলে নাহুয়েল মোলিনাকে বেঞ্চেই শুরু করতে হচ্ছে। মাঝমাঠে রদ্রিগো ডি পল ফিরেছেন প্রথম একাদশে। ইংল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে দারুণ প্রভাব রাখা নিকোলাস গনসালেসও শুরু থেকেই খেলছেন। আক্রমণে লিওনেল মেসির সঙ্গী হুলিয়ান আলভারেস।

অন্যদিকে, সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারানো দলেই কোনো পরিবর্তন আনেননি স্পেন কোচ দে লা ফুয়েন্তে। গোলবারের নিচে আছেন উনাই সিমন। রক্ষণে পেদ্রো পোরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে ও মার্ক কুকুরেয়া। মাঝমাঠে রদ্রির সঙ্গে রয়েছেন ফাবিয়ান রুইজ। আক্রমণভাগে আলেক্স বায়েনা, দানি ওলমো ও লামিন ইয়ামাল খেলবেন মিকেল ওইয়ারসাবালকে সমর্থন দিয়ে।

স্পেনের বেঞ্চেও রয়েছে একাধিক ম্যাচজয়ী অস্ত্র। পেদ্রি, নিকো উইলিয়ামস, মিকেল মেরিনো ও ফেরান তোরেস যে কোনো সময় ম্যাচের চিত্র বদলে দিতে পারেন।

আর্জেন্টিনার একাদশ (৪-৪-২):এমিলিয়ানো মার্তিনেজ; গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গনসালেজ; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

স্পেনের একাদশ (৪-২-৩-১):উনাই সিমন; পেদ্রো পোরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইজ; আলেক্স বায়েনা, দানি ওলমো, লামিন ইয়ামাল; মিকেল ওইয়ারসাবাল।

এবারের ফাইনাল দুই দলের জন্যই ইতিহাস গড়ার সুযোগ। শিরোপা ধরে রাখতে পারলে ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জার্সিতে দ্বিতীয় তারকা যোগ করার লক্ষ্য স্পেনের।

রূপালী বাংলাদেশ

Link copied!