× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৬:৩২ এএম

রাজনৈতিক কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারিনি: মিরাজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৬:৩২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর জেরে শুরু হয় নিরাপত্তা ইস্যু। গত ফেব্রুয়ারি-মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ জাতীয় দল। তবে সেই বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের পেছনে ‘রাজনৈতিক ইস্যু’ ছিল বললেন ওয়ান ডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

তিনি সরাসরি বলেছেন, এটা শুধু ক্রিকেটার না, সমর্থকদের জন্যও ছিল হতাশার। আমি মনে করি এটি একটি রাজনৈতিক বিষয় ছিল। এর বাইরে এ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই।

মিরাজ বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলায় ব্যস্ত। সেখানেই ভারতীয় ক্রীড়া বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে মিরাজ এই কথা বলেন।

প্রবীণ সাংবাদিক বরিয়া মজুমদারের বিশেষ সাক্ষাৎকারে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারায় বাংলাদেশ দলের হতাশা, ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ, অধিনায়ক হিসেবে তার ভূমিকা, এলপিএল-এ খেলা এবং আরও নানা বিষয়ে নিয়ে কথা বলেছেন।

বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচ ছিল ভারতে। তিনটি কলকাতায় ও একটি মুম্বাইয়ে। কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় অন্তর্বর্তীকালীন সরকার আইসিসিকে ভেন্যু সরানোর অনুরোধ করে। আইসিসি বাংলাদেশের অনুরোধ নাকচ করায় দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। বিসিবিও তা মেনে নিতে বাধ্য হয়।

তখন নিরাপত্তা ইস্যুটিকে সরকার ও বিসিবি সামনে আনলেও আইসিসি স্বাধীনভাবে বাংলাদেশ দলের ওপর নিরাপত্তা হুমকি আছে কি না তা নিয়ে তদন্ত করে। কিন্তু রিপোর্টে কিছু না পাওয়ায় বাংলাদেশকে ভারতেই খেলতে হবে সাফ জানিয়ে দেয় আইসিসি।

বাংলাদেশি ক্রিকেটাররা তো একটি বিশ্বকাপে খেলা থেকে বঞ্চিত হলেন। আপনি কি অংশগ্রহণ না করতে পেরে হতাশ, এমন প্রশ্নে মিরাজ বলেন, প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। আমাদের অনেক তরুণ খেলোয়াড়ও সেই সুযোগটি চেয়েছিল। দুর্ভাগ্যবশত, রাজনৈতিক পরিস্থিতির কারণে এটি ঘটেছে এবং বর্তমান পরিস্থিতি সবাই জানে।

ভারতের বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে।

এ বিষয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, আমরা এই সিরিজটি নিয়ে খুবই রোমাঞ্চিত। ভারত যদি আসে, তবে তা আমাদের দেশের জন্য একটি দারুণ উপলক্ষ হবে। কারণ অনেক দিন হয়ে গেছে আমরা তাদের বিপক্ষে খেলিনি। ভারত অত্যন্ত শক্তিশালী একটি দল এবং সামনের চ্যালেঞ্জ সম্পর্কে আমরা সচেতন। আমরা আমাদের ঘরের মাঠে ভালো খেলার দিকে নজর দেব এবং আমরা সত্যি এই লড়াইটির জন্য মুখিয়ে আছি।

রূপালী বাংলাদেশ

Link copied!