× UCB Sticker Card
বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১০:২০ পিএম

কে হচ্ছেন ওয়ানডের নতুন অধিনায়ক?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১০:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দেওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিতব্য বিসিবির বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

মিরাজের জায়গায় ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। বিসিবির একটি সূত্র জানিয়েছে, পরিচালকদের মতামতের ভিত্তিতেই নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর আগে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে দলের দায়িত্ব দেওয়ার আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত সাদা বলের ক্রিকেটে একই পরিকল্পনা ও নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রাখতে লিটন দাসকেই এগিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।

বুধবারের বোর্ড সভায় নতুন অধিনায়কের পাশাপাশি সহ-অধিনায়ক নিয়েও সিদ্ধান্ত হতে পারে। বর্তমানে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তাওহীদ হৃদয়। ওয়ানডে দলেও তাঁকে একই দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি।

সম্প্রতি জিম্বাবুয়ে সফরে লিটনের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেন তাওহীদ হৃদয়। তার নেতৃত্বে বাংলাদেশ সিরিজ জয় করে। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষেও নেতৃত্ব দিয়ে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি। ভবিষ্যতের অধিনায়ক হিসেবে হৃদয়কে বিবেচনা করছে বিসিবি বলেও জানা গেছে।

লিটন যদি ওয়ানডে দলের অধিনায়ক হন, তাহলে তিন সংস্করণে তিন অধিনায়কের মডেল থেকে সরে আসবে বাংলাদেশ। সে ক্ষেত্রে টেস্টে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত, আর ওয়ানডে ও টি-টোয়েন্টি—সাদা বলের দুই ফরম্যাটের দায়িত্ব থাকবে লিটন দাসের হাতে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ জুন নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে অধিনায়ক হন মেহেদী হাসান মিরাজ। পরবর্তীতে তার মেয়াদ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে মিরাজের নেতৃত্বে বিদেশের মাটিতে ১৩ ওয়ানডের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র দুটি ম্যাচে। নেতৃত্ব পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে এটিকেই বিবেচনা করা হচ্ছে।

Link copied!