ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে দেশদ্রোহী বলল বিজেপি নেতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১১:৪৮ এএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল নিলামে ৯ কোটি রুপিতে দলে ভেড়ানোয় শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সকে কেন্দ্র করে তীব্র সমালোচনা উঠেছে।

ভারতের উত্তর প্রদেশের বিজেপির নেতা সঙ্গীত সোম এই সিদ্ধান্তকে দেশবিরোধী আখ্যা দিয়েছেন। তিনি বলেন, মোস্তাফিজুর মতো খেলোয়াড়দের ভারতে আসতে দেওয়া উচিত হবে না। শাহরুখ খানের মতো গাদ্দাররা বিষয়টি বুঝুক।

তিনি আরও অভিযোগ করেন, দেশের মানুষ আপনাকে সমর্থন দিয়েছে, কিন্তু সেই অর্থ ব্যবহার করে দেশের স্বার্থবিরোধী কাজ করছেন। কখনো পাকিস্তানকে সহায়তা, আবার কখনো বিদেশি খেলোয়াড় কেনা—এসব আর বরদাস্ত করা হবে না।

শাহরুখ খানকে কেন্দ্র করে রাজনৈতিক সমালোচনা এর আগেও থাকলেও এবার সরাসরি ‘দেশদ্রোহী’ মন্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে।