ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিপিএল ও সতীর্থদের মিস করেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৩:৩৪ পিএম
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিপিএলে খেলছেন না। দুই আসর ধরে মাঠের বাইরে থাকা সাকিব বলছেন, তিনি বিপিএল মিস করেন এক কারণেই—সতীর্থদের সঙ্গে দেখা করা ও ক্রিকেট উৎসব উপভোগ করা।

সাকিব জানালেন, ঘরোয়া লিগগুলোতে অনেক খেলোয়াড়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়। ডিপিএল, এনসিএল, বিপিএল—সবকটিতেই খেলোয়াড়দের সঙ্গে দেখা হয়, কথা হয়, লাঞ্চ-ডিনার হয়, একে অপরকে ভালোভাবে জানা যায়। এটা মজার সময়।

সাকিব বলেন, সাবেক, বর্তমান, ভবিষ্যতের সব ক্রিকেটারের মিলনমেলা—সেখানে অনেক উপভোগ করার থাকে। এটাই বেশি মিস করি।

বিপিএলের সর্বশেষ দুই আসরকে অনেক সমালোচনা হয়েছে বলেও মনে করেন বিপিএলের চারবারের সেরা খেলোয়াড়। গত দুই বছর দেখলাম প্রচুর সমালোচনা হয়েছে। হয়তো নিউজ বেশি দেখার কারণে। সত্যি, না মিথ্যা—ঠিক বলা কঠিন।

তবে সাকিব এখন এসব নিয়ে বেশি চিন্তা করেন না। তিনি দেশের পরিস্থিতি নিয়ে বেশি মনোযোগ দিচ্ছেন। এখন দেশে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, মোমবাতি দিয়ে রান্নার খবর—এটা ভয়ংকর।