ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অভিষেক আসর কেমন কাটালেন রিশাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৩৮ পিএম
হোবার্ট হারিকেন্সের সাথে রিশাদ। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে প্রথমবার খেলতে গিয়ে নিজের অভিষেক আসরেই চমক দেখিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। যদিও হোবার্ট হারিকেন্স দলগত ব্যর্থতায় চ্যালেঞ্জার ম্যাচে সিডনি সিক্সার্সের কাছে হেরে গেছে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে রিশাদ ভক্তদের ভীষণভাবে মুগ্ধ করেছেন।

বল হাতে চলতি আসরে ১২ ম্যাচে রিশাদ নেন ১৫টি উইকেট, যা স্পিনারদের মধ্যে সর্বোচ্চ। সমান উইকেট নিয়েছেন ফাইনালিস্ট পার্থ স্কর্চার্সের বাঁহাতি স্পিনার কুপার কনোলি এবং অ্যাডিলেইড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপ।

চ্যালেঞ্জার ম্যাচে নিজের ৪ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট নেন রিশাদ। তৃতীয় ওভারের প্রথম বলেই স্টিভেন স্মিথকে আউট করেন এবং ওভারের শেষ বলেই বিদায় করেন সিক্সার্স অধিনায়ক মোজেস হেনরিকেসকে। 

এদিন ১৭তম ওভারে মাত্র চার রান দেন তিনি, যেখানে আরও একটি উইকেট আসার সুযোগ থাকলেও রিভিউ না থাকার কারণে তা হাতছাড়া হয়।

ব্যাট হাতে রিশাদ অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি। তবে দলের চাপে পড়ে সকলেই ফিফটির দেখা না পাওয়ায় তার ৮ বলে ১১ রানও দলকে কিছুটা এগিয়ে দেয়।

আগামী রোববার বিগ ব্যাশের ফাইনালে সিক্সার্সের প্রতিপক্ষ হবে পার্থ স্কর্চার্স, যেখানে ষষ্ঠবারের মতো হতে যাচ্ছে এই দুই দলের মুখোমুখি লড়াই।