× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:৩০ পিএম

স্কালোনির বিশ্বকাপ তদারকি শুরু

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপের আগে ধারাবাহিক ভ্রমণ শুরু করেছেন, যা রোজারিও থেকে শুরু হয়ে এখন ইউরোপ পর্যন্ত পৌঁছেছে। এই সফরের মূল উদ্দেশ্য হলো খেলোয়াড়দের সঙ্গে সরাসরি যোগাযোগ ও বিশ্বকাপের প্রস্তুতি তদারকি করা।

গত ৪ জানুয়ারি, জন্মশহর সান্তা ফেতে ছুটি কাটাচ্ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। এই সময় স্কালোনি মেসির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে দলের প্রস্তুতি, মার্চে স্পেনের বিপক্ষে লা ফিনালিসিমা ম্যাচ এবং জুনে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নিয়ে আলোচনা হয়।

এই খবর প্রথম আসে রোজারিওর কাছে একটি পেট্রোল পাম্পের কর্মীদের সঙ্গে স্কালোনির ছবি ভাইরাল হওয়ার পর। পরে স্কালোনি এ সাক্ষাৎকারের কথা নিশ্চিত করেন।

এএফএ স্টুডিওকে সাক্ষাৎকারে স্কালোনি বলেন, আমি শুধু মেসি নয়, অনেক খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি এবং আরও বেশির ভাগ খেলোয়াড়ের সঙ্গে কথা বলার পরিকল্পনা আছে। 

আমাদের দৃষ্টিভঙ্গি এবং প্রস্তুতি তাদের জানানোই এই সাক্ষাতের মূল লক্ষ্য। বিশ্বকাপের মাত্র ছয় মাস বাকি। এই সময় আমরা দলের কোথায় ঘাটতি আছে, কোথায় নেই, তা খতিয়ে দেখছি।

তিনি আরও যোগ করেন, মেসির বাড়ির পাশেই ছিলাম, তাই দেখা করা সহজ ছিল। শুধু একটি আলফাখোর এবং কফি খাওয়াই হয়েছিল। ছবি একে ফাঁস করল। ভিডিও কল বা সরাসরি দেখা—উভয় ক্ষেত্রেই এটি ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

রূপালী বাংলাদেশ

Link copied!