ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঘরের মাঠে হোয়াইটওয়াশের শিকার লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০২:১৯ পিএম
ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি : আইসিসি

শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ইংলিশদের সম্পূর্ণ জয় দিয়ে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পাল্লেকেলেতে শেষ ম্যাচে ১২৯ রানের টার্গেট তাড়ায় শ্রীলঙ্কা ১১৬ রানে অলআউট হয়ে হোয়াইটওয়াশের শিকার হয়।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে লঙ্কান মাটিতে সিরিজ খেলতে আসা ইংল্যান্ড প্রথম দুই ম্যাচে জয়ের পর শেষ ম্যাচেও জয় পায়। 

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে লড়াইয়ের পুঁজি এনে দেন স্যাম কারান। তার ৪৮ বলে ৫৮ রানের ইনিংসে ভর করে ১২৮ রানের সংগ্রহ পায় ইংলিশরা। বল হাতে লঙ্কান পেসার দুষ্মন্ত চামিরা ২৪ রানে ৫ উইকেট শিকার করেন।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই শ্রীলঙ্কার ব্যাটাররা বিপর্যয়ে পড়েন। কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগের ২৮ রানের জুটি এবং শুরুতে নিশাঙ্কার ১২ বলে ২৩ রান ছাড়া দলের বাকিরা কোনো অবদান রাখতে পারেননি। 

শেষ ৬ উইকেট পড়ে মাত্র ২৬ রানে। ইংল্যন্ডের পক্ষে জ্যাকবেথেল ৪ ও উইল জ্যাকস ৩ উইকেট শিকার করে কার্যকর ভূমিকা রাখেন। ম্যাচ ও সিরিজসেরা হন স্যাম কারান।