ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিসিবির নতুন বোর্ডে দায়িত্ব বণ্টন, কে কোন বিভাগ সামলাবেন?

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১০:৩৯ পিএম
ছবি- সংগৃহীত

তামিম ইকবাল এবার বোর্ডের দায়িত্ব বণ্টনের মাধ্যমে নিজের কাজের কাঠামো গুছিয়ে নিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নতুন অ্যাডহক কমিটি গঠনের পর এর মধ্যেই পরিষ্কার করা হলো কে কোন বিভাগের দায়িত্ব পাচ্ছেন। 

বুধবার (০৮ এপ্রিল) বৈঠক শেষে জানা গেছে, ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন সভাপতি তামিম ইকবাল।

গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম বাবু। টুর্নামেন্ট কমিটি দেখবেন মিনহাজুল আবেদীন নান্নু, আর বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব গেছে তানজিল চৌধুরীর হাতে।

আম্পায়ার্স কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে আতহার আলী খানকে। ফিন্যান্স ও ওয়েলফেয়ার দেখবেন ইসরাফিল খসরু। নিরাপত্তা এবং টেন্ডার ও পারচেজ কমিটির দায়িত্বে আছেন সায়েদ ইব্রাহিম আহমেদ।

এ ছাড়া মার্কেটিং ও ডিসিপ্লিন কমিটি দেখবেন সালমান ইস্পাহানী। নারী ক্রিকেট, মেডিকেল এবং অভিযোগ সংক্রান্ত বিষয়গুলো দেখবেন রাশনা ইমাম। লজিস্টিকসের দায়িত্বে রয়েছেন মির্জা ইয়াসির।

গেম ডেভেলপমেন্ট ও বিপিএল সংক্রান্ত কার্যক্রমের দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা।

ক্রিকেট অপারেশন্স কমিটি এবার একক কারো হাতে দেওয়া হয়নি। এই বিভাগটি সম্মিলিতভাবে দেখবেন বোর্ডের সদস্যরা।

জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর ১১ সদস্যের এই কমিটি গঠন করা হয়। তাদের প্রধান লক্ষ্য তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা, তবে সেই সঙ্গে নিয়মিত কার্যক্রম সচল রাখাও গুরুত্বপূর্ণ।