ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেতিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে কিউইদের। টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
জানা যায়, দিনের আলোয় খেলা হওয়ায় এবং সময় বাড়ার সাথে সাথে উইকেট কিছুটা ধীরগতির হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পিচ পর্যবেক্ষণে সাবেক ক্রিকেটার এইচ ডি অ্যাকারম্যান জানিয়েছেন, এই মাঠের উইকেট সাধারণত শুষ্ক থাকলেও আজকের পিচটি বেশ ভালো। পিচে যথেষ্ট গতি থাকবে এবং বল সহজেই ব্যাটে আসবে। তবে ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হবে মাঠের সীমানা। একপাশের স্কয়ার বাউন্ডারি ৫৮ মিটার হলেও অন্যপাশ ৬৯ মিটার এবং সরাসরি সীমানা ৭৯ মিটার দীর্ঘ।
অ্যাকারম্যান আরও জানান, এমন পিচে রান তাড়া করার জন্য বেশ আদর্শ।
কিউই অধিনায়ক টম ল্যাথামও পিচ নিয়ে জানান, উইকেটটি কিছুটা শুষ্ক মনে হচ্ছে, যা দিনের দ্বিতীয় ভাগে স্পিনারদের সুবিধা দিতে পারে।
অন্যদিকে, বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, টস জিতলে তিনিও আগে বোলিং করার সিদ্ধান্ত নিতেন। নতুন উইকেটে বোলারদের জন্য বাড়তি সুবিধা থাকবে বলে তিনি আশাবাদী।

