× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৯:১৩ পিএম

পাওয়ার প্লে’তে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৯:১৩ পিএম

লিটন দাস। ছবি- সংগৃহীত

লিটন দাস। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের চলতি আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওযার প্লে’তে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় রাত সাড়ে আটটায়।

টাইগারদের হয়ে এদিন ওপেনিংয়ে আসে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। ব্যাটিংয়ে নেমে লঙ্কান পেসারদের তোপের মুখে পড়েন দুই ওপেনার। ৬ বল খেলে কোনো রান না করে বোল্ড আউট হয়ে সাজঘরের পথ ধরেন তানজিদ তামিম।

তামিম ফেরার ৪ বল পরে একই পথ ধরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। ৪ বলে কোনো রান না করে ক্যাচ আউট হয়ে ফেরেন ইমন।

তামিম- ইমনকে হারিয়ে যখন চাপে পড়ে বাংলাদেশ, তখনি ৩ রান নিতে গেয়ে রান আউট হয়ে দলকে আরও চাপে ফেলে দেন তাওহীদ হৃদয়।

এদিকে দলকে চাপ থেকে একাই টেনে উঠানোর চেষ্টা করছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৬ রান। ৩ চারে ১৮ বলে ২০ রান নিয়ে ব্যাট করছেন লিটন কুমার দাস, এবং ৫ বলে ৭ রান নিয়ে লিটনকে সঙ্গ দিচ্ছেন শেখ মাহেদী।

বল হাতে শ্রীলঙ্কার হয়ে ১টি করে উইকেট নেন নুয়ান থুসারা ও দুশমন্থ চামিরা।

রূপালী বাংলাদেশ

Link copied!