বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে আলোচিত ও মর্যাদাপূর্ণ প্রতীকগুলোর একটি হলো ‘১০ নম্বর জার্সি’। সৃজনশীলতা, নেতৃত্ব এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার প্রতীক হিসেবে এই নম্বর সাধারণত দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লে-মেকার বা আক্রমণাত্মক তারকাকে দেওয়া হয়। ৪৮ দল নিয়ে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে প্রতিটি দল থেকেই একজন করে ফুটবলার এই ঐতিহ্যবাহী জার্সি গায়ে চাপাবেন— যেখানে যেমন আছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি, তেমনি আছেন নতুন প্রজন্মের প্রতিভাও।
বিশেষজ্ঞদের মতে, ১০ নম্বর জার্সি শুধু একটি সংখ্যা নয়, এটি একটি দায়িত্ব— যেখানে খেলোয়াড়কে দলকে নেতৃত্ব দেওয়া, আক্রমণ সাজানো এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সক্ষমতা দেখাতে হয়। এবারের বিশ্বকাপে এই দায়িত্ব পাওয়া ফুটবলারদের তালিকা তাই বিশেষভাবে আলোচিত।
রূপালী বাংলাদেশের পাঠকদের জন্য সেই তালিকা নিচে তুলে ধরা হলো-
গ্রুপভিত্তিক ১০ নম্বর জার্সিধারীরা
গ্রুপ এ: লি জে-সুং (দক্ষিণ কোরিয়া), আলেক্সিস ভেগা (মেক্সিকো), প্যাট্রিক শিক (চেক প্রজাতন্ত্র), রেলেবোহিলে মোফোকেং (দক্ষিণ আফ্রিকা)
গ্রুপ বি: জোনাথন ডেভিড (কানাডা), এরমেদিন দেমিরোভিচ (বসনিয়া ও হার্জেগোভিনা), হাসান আল-হায়দোস (কাতার), গ্রানিত জাকা (সুইজারল্যান্ড)
গ্রুপ সি: নেইমার জুনিয়র (ব্রাজিল), চে অ্যাডামস (স্কটল্যান্ড), জ্যঁ-রিকনার বেলগার্দে (হাইতি), ব্রাহিম দিয়াজ (মরক্কো)
গ্রুপ ডি: ক্রিশ্চিয়ান পুলিসিক (যুক্তরাষ্ট্র), আজদিন হ্রুস্তিচ (অস্ট্রেলিয়া), মিগুয়েল আলমিরন (প্যারাগুয়ে), হাকান চ্যালহানোউলু (তুরস্ক)
গ্রুপ ই: জামাল মুসিয়ালা (জার্মানি), সাইমন আদিংরা (আইভরি কোস্ট), লিয়ান্দ্রো বাকুনা (কুরাসাও), কেন্দ্রি পায়েজ (ইকুয়েডর)
গ্রুপ এফ: মেমফিস ডিপাই (নেদারল্যান্ডস), রিতসু দোআন (জাপান), বেনজামিন নাইগ্রেন (সুইডেন), হানিবাল মেজব্রি (তিউনিসিয়া)
গ্রুপ জি: লিয়ান্দ্রো ট্রোসার্ড (বেলজিয়াম), মোহাম্মদ সালাহ (মিশর), মেহদি ঘায়েদি (ইরান), সারপ্রিত সিং (নিউজিল্যান্ড)
গ্রুপ এইচ: দানি ওলমো (স্পেন), জর্জিয়ান দে আরাস্কায়েতা (উরুগুয়ে), সালেম আল-দাওসারি (সৌদি আরব), জামিরো মন্টেইরো (কেপ ভার্দে)
গ্রুপ আই: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), আলি মোহানাদ (ইরাক), মার্টিন ওডেগার্ড (নরওয়ে), সাদিও মানে (সেনেগাল)
গ্রুপ জে: লিওনেল মেসি (আর্জেন্টিনা), ফারেস শাইবি (আলজেরিয়া), ফ্লোরিয়ান গ্রিলিচ (অস্ট্রিয়া), মুসা আলতামারি (জর্ডান)
গ্রুপ কে: বার্নার্দো সিলভা (পর্তুগাল), জেমস রদ্রিগেজ (কলম্বিয়া), থিও বংগোন্ডা (ডিআর কঙ্গো), জলোলিদ্দিন মাশারিপভ (উজবেকিস্তান)
গ্রুপ এল: লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড), ব্র্যান্ডন থমাস-অ্যাসান্তে (ঘানা), ইসমাইল দিয়াজ (পানামা)

