রাতে ঝুঁকিপূর্ণ তাড়াইল উপজেলা চত্বর, চার দশকেও অসম্পূর্ণ অবকাঠামো
ডিসেম্বর ৬, ২০২৫, ০২:২৫ পিএম
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ চার দশক পার করলেও এখনো রয়েছে সীমানা প্রাচীর বিহীন। কোর্ট ভবন, প্রশাসনিক অফিস, সরকারি যানবাহন, কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন এবং অন্যান্য সরকারি স্থাপনা রাতের বেলায় নিরাপত্তাহীনতার সম্মুখীন।
স্থানীয়রা বলছেন, চুরি, অবৈধ অনুপ্রবেশ, মাদকসেবীসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কার্যক্রম চত্বরকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। চার দশক ধরে চলমান এই অব্যবস্থাপনা শুধু প্রশাসনিক ঝুঁকি...