দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে লাখো মুসল্লি
মার্চ ২১, ২০২৬, ০৫:০৩ পিএম
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভ্রাতৃত্ববোধ ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই বিশাল জামাতে লাখো মুসল্লির ঢল নামে, যা এক অনন্য দৃশ্যের সৃষ্টি করে।
প্রায় ২৩ একর আয়তনের এই বিশাল ঈদগাহ মাঠে শুধু দিনাজপুর জেলা নয়, আশপাশের বিভিন্ন জেলা...