অবশেষে শতভাগ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা
এপ্রিল ১৪, ২০২৬, ০৫:২৪ পিএম
দেশের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে। খুব শিগগির তারা শতভাগ উৎসব ভাতা পেতে যাচ্ছেন। এমন আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, মর্যাদা ও প্রণোদনা বাড়াতে সরকার কাজ করছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের...