× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১১:২৮ এএম

বেরোবিতে শিবিরের দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১১:২৮ এএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব শুরু। ছবি : রূপালী বাংলাদেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব শুরু। ছবি : রূপালী বাংলাদেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ আয়োজন করা হয়।

শনিবার (১৮ এপ্রিল) প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়, বিশেষ করে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয় হিসেবে এর আলাদা গুরুত্ব রয়েছে। শহীদ আবু সাঈদের গ্রাফিতি এই বিশ্ববিদ্যালয়ের গৌরব বহন করে। 

বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সুমন সরকার বলেন, ইসলামী ছাত্রশিবির একটি শিক্ষা ও আদর্শভিত্তিক সংগঠন। আমাদের নিজস্ব প্রকাশনার উপকরণগুলো সম্পর্কে ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সামনে পরিচিতি তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। যাতে সবাই ছাত্রশিবিরের প্রকাশনা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করতে পারে, প্রকাশনাগুলো সংগ্রহ করতে পারে এবং সংগঠন সম্পর্কে বিস্তারিত জানতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!