ভারতের এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, নিহত ৮
জুলাই ১, ২০২৬, ০৯:৪৭ এএম
ভারতের দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
মঙ্গলবার গভীর রাত, স্থানীয় সময় প্রায় আড়াইটার দিকে রাজস্থানের দৌসা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরগামী বাসটি দ্রুতগতিতে চলার সময়...