ফরিদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:১২ এএম
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে চারটি বিদেশি পিস্তলসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কানাইপুর আখ সেন্টার এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে একটি পুকুর থেকে চারটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, সাতটি ম্যাগাজিন, দুটি সিঙ্গেল ব্যারেল শুটার গান, পিস্তলের...