× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৯:০৮ এএম

রাজধানীতে দিনের বেলায়ও কুয়াশা পড়ার শঙ্কা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৯:০৮ এএম

কুয়াশা মোড়ানো সকাল। ছবি : সংগৃহীত

কুয়াশা মোড়ানো সকাল। ছবি : সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের বেলাতেও কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েক ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনাও রয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে, যা দিনের বেলাতেও কিছু এলাকায় দৃশ্যমান হতে পারে। এ সময় বাতাস উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, রোববার ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, শীত মৌসুমে বাতাসের আর্দ্রতা বেশি থাকলে এমন কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি দিনের বেলাতেও দেখা দিতে পারে।

Link copied!