ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১০:৩২ পিএম
আবহাওয়া অধিদপ্তর। ছবি : সংগৃহীত

গত কয়েক দিন ধরেই দেশের আবহাওয়া শুষ্ক রয়েছে। আগামী সপ্তাহজুড়েও এমন অবস্থা থাকতে পারে। এর ফলে ধীরে ধীরে দেশের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। শুরুতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সপ্তাহের শেষের দিকে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ দিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে সামান্য বাড়তে পারে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের পরিস্থিতি বিরাজ করতে পারে। আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।