আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে আজ আকাশ মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ পরিষ্কার থাকবে এবং উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার হার ছিল ৭৮ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩১ মিনিটে হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন