× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১০:২২ এএম

ঢাকার বাতাসে কমেছে দূষণের মাত্রা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১০:২২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিবছর শীতের সময় ঢাকার বাতাসেও দূষণ বাড়ে। এবার বৃষ্টির দেখা নেই। তাই আবহাওয়া শুষ্ক থাকায় এই মেগাসিটিতে দূষণের মাত্রা প্রায় সময় বেশিই থাকছে। তবে আজ মাত্রা অনেকটা কমেছে।

রোববার (১ মার্চ) সাতসকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৭৭ স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমানের স্কোর ২৩৯, যা খুব অস্বাস্থ্যকর। দেশটির আরেকটি শহর ১৩১ স্কোর নিয়ে তালিকার ১১তম অবস্থানে রয়েছে।

এদিকে, একই সময়ে ১৮৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া ষষ্ঠ অবস্থানে থাকা দেশটির আরেকটি শহর কলকাতার ১৭০। বায়ুমানের দুটি স্কোরই অস্বাস্থ্যকর।

এ ছাড়া ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে নেপালের কাঠমান্ডু, ১৮১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে উজবেকিস্তানের তাসকেন্ট, ১৬৬ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে সেনেগালের ডাকার, ১৬০ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে চীনের বেইজিং।


 
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। 

রূপালী বাংলাদেশ

Link copied!