ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাতসকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৮:৪৪ এএম
ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। কিছু দিন আগে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু সম্প্রতি ফের বাড়ছে দূষণ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা একিউআই-এর তথ্যানুযায়ী, ১৬৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। এ মাত্রার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

তালিকায় শীর্ষে রয়েছে চিয়াং মাই, যেখানে বায়ুমানের স্কোর ২১৪। দ্বিতীয় স্থানে দিল্লি (স্কোর ২০৩), তৃতীয় স্থানে ইয়াঙ্গুন (স্কোর ১৭১) এবং পঞ্চম স্থানে রয়েছে কাঠমান্ডু (স্কোর ১৬৩)।

একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে তা ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়।

এছাড়া, ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।