× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৭:২৩ পিএম

তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, আবহাওয়া অফিসের সতর্কবার্তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৭:২৩ পিএম

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। ছবি : সংগৃহীত

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। ছবি : সংগৃহীত

চলতি এপ্রিল মাসে দেশে তাপপ্রবাহ, কালবৈশাখি ও সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মাসজুড়ে আবহাওয়ায় অস্থিরতা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এপ্রিলজুড়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও বিক্ষিপ্তভাবে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের শিলাবৃষ্টি হতে পারে। একই সঙ্গে অন্তত ৩ দিন তীব্র কালবৈশাখি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

তাপমাত্রার দিক থেকেও সতর্কতা রয়েছে। এ মাসে ২ থেকে ৪টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। পাশাপাশি ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

তবে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া মাসজুড়ে দৈনিক গড় বাষ্পীভবন ৩ থেকে ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৫.৫ থেকে ৭.৫ ঘণ্টা থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!