× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৩:২০ পিএম

দেশের চার বিভাগের জন্য সতর্কবার্তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৩:২০ পিএম

বৃষ্টিতে পানিবন্দি মানুষ। ছবি : সংগৃহীত

বৃষ্টিতে পানিবন্দি মানুষ। ছবি : সংগৃহীত

ঢাকাসহ দেশের চার বিভাগের জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রমেঘের সক্রিয়তা অব্যাহত থাকায় আগামী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এমনকি পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের শঙ্কাও রয়েছে।

শনিবার (২ মে) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (১৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়, ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে সংশ্লিষ্ট এলাকার কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

Link copied!