× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০২:০৩ এএম

সকাল ৯টার মধ্যে তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০২:০৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে ভোর থেকে সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

রোববার (৩১ মে) রাতে আবহাওয়া অফিসের এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রোববার রাত ৯টা থেকে পরদিন সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এ পূর্বাভাসে বলা হয়েছে।

কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে জানানো হয়।

একই সঙ্গে এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি অথবা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আকস্মিক এই ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় তাপমাত্রার তারতম্য রয়েছে, যা কোনো কোনো ক্ষেত্রে ৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি পার্থক্য তৈরি করছে।

এ অবস্থায় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে এবং পরবর্তী নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Link copied!