× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০১:১৭ এএম

সকালে যেসব এলাকায় ভারি বৃষ্টির শঙ্কা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০১:১৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলের তিন বিভাগে রাত থেকে সকালের মধ্যে মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এবং দেশের আবহাওয়া পর্যবেক্ষক দল ‘বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম’ (বিডব্লিউওটি) পৃথক বার্তায় এই তথ্য জানিয়েছে।

রোববার (১২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানানো হয়।

আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, রোববার রাত সাড়ে ৮টা থেকে সোমবার (১৩ জুলাই) সকাল ৮টার মধ্যে দেশের উত্তরদিকের ৩টি বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। অঞ্চলভিত্তিক সম্ভাব্য পূর্বাভাস নিচে দেওয়া হলো:

রংপুর বিভাগ: বিভাগের সবকটি জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের প্রবল শঙ্কা রয়েছে।

ঢাকা বিভাগ: রাজধানী ঢাকা শহরসহ বিভাগের সব জেলায় মাঝারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। তবে ঢাকা শহরের উত্তর দিকের জেলাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে।

রাজশাহী বিভাগ: এই বিভাগের সব জেলায় মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ: বিভাগের সব জেলায় বৃষ্টি হতে পারে, তবে সুনামগঞ্জ ও সিলেট জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।

এদিকে উত্তরাঞ্চলে ভারি বৃষ্টির বর্তমান পরিস্থিতি জানিয়ে বিডব্লিউওটি বলছে— বগুড়া, গাইবান্ধা, জামালপুর, জয়পুরহাট, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে ইতোমধ্যে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টি রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ পূর্ব দিকে অগ্রসর হয়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব এলাকা এবং ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় বিস্তার লাভ করতে পারে। এ ছাড়া নতুন মেঘমালা তৈরি হয়ে রংপুর ও রাজশাহী বিভাগের আরও কিছু এলাকাকে প্লাবিত করতে পারে।

সংস্থাটি আরও জানায়, আজ রাত ও আগামীকাল দুপুরের মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টির মেঘমালা সৃষ্টি হতে পারে। ফলে এসব অঞ্চলেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় বজ্রপাত ও আকস্মিক দুর্ঘটনা এড়াতে দেশের সর্বস্তরের মানুষকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।

রূপালী বাংলাদেশ

Link copied!