× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৭:২৬ পিএম

রাতেই ৮০ কিমি বেগে তীব্র ঝড়ের শঙ্কা, সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৭:২৬ পিএম

রাতের মধ্যে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ছবি : সংগৃহীত

রাতের মধ্যে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ছবি : সংগৃহীত

রাতেই ঢাকাসহ দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই সময়ে নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে এসব এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রাজধানীতে টানা কয়েকদিনের তীব্র গরম শেষে দুপুর থেকে সন্ধ্যা অবধি মুষলধারে বৃষ্টি হয়। এর ফলে ঢাকার জনজীবনে ফিরেছে স্বস্তি।

রূপালী বাংলাদেশ

Link copied!