× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৬:২৯ পিএম

স্থলভাগে লঘুচাপের আশঙ্কা, বাড়বে বৃষ্টিপাত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৬:২৯ পিএম

লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত বাড়তে পারে। ছবি- সংগৃহীত

লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত বাড়তে পারে। ছবি- সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের স্থলভাগে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

বুধবার (২৫ জুন) বিকেলে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, ‘উপকূলীয় অঞ্চল ছাড়া দেশের অন্যান্য এলাকায় বর্তমানে বৃষ্টিপাতের হার কিছুটা কম। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা সাগরে নয়, স্থলভাগে হতে পারে। তবে লঘুচাপটি দেশের ঠিক কোন অঞ্চলে তৈরি হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘লঘুচাপের কারণে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টিপাতের মাত্রা বাড়বে। এমনকি আগামী ৩ জুলাই আরেকটি নতুন লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি জুন মাসের তুলনায় আগামী জুলাইয়ে বৃষ্টিপাতের প্রবণতা আরও বেশি থাকতে পারে।’

এর আগে বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃহস্পতিবার কিংবা শুক্রবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ জুন) দেশের সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেট জেলায়।

Link copied!