× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ১২:০১ পিএম

মাদুরোর অনুগতরাই চালাচ্ছেন ভেনেজুয়েলা, সেনাবাহিনীর সমর্থন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ১২:০১ পিএম

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার পর ডেলসি রদ্রিগেজ। ছবি : সংগৃহীত

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার পর ডেলসি রদ্রিগেজ। ছবি : সংগৃহীত

সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণের পরও দেশটির শাসনব্যবস্থায় পরিবর্তন আনতে পারেনি যুক্তরাষ্ট্র। দেশটির সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। তাকে সমর্থন জানিয়েছে দেশটির সেনাবাহিনীও।  

প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ রোববার (৪ জানুয়ারি) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায় ‍যুক্তরাষ্ট্র। বর্তমানে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।

প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক অপহরণের কয়েক ঘণ্টা পর রোববার সকালে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন সুপ্রিম কোর্ট।

রোববারের ভাষণে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্ট আগামী ৯০ দিনের জন্য ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন এবং সেনাবাহিনী এই ঘোষণাকে সমর্থন করছে। আমি ভেনেজুয়েলার সাধারণ জনগণকে নিজেদের দৈনন্দিন স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।’

রূপালী বাংলাদেশ

Link copied!