× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১১:৩৫ এএম

তাইওয়ানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১১:৩৫ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তাইওয়ানে মার্কিন নির্মিত একটি চতুর্থ প্রজন্মের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় দুর্ঘটনাটি ঘটে।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমানটি বিধ্বস্তের পরই শুরু করা হয় উদ্ধার অভিযান। সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুযায়ী, তাইওয়ানের বহরের এফ-১৬ যুদ্ধবিমানটি বিধ্বস্তের পর পাইলটের খোঁজে অনুসন্ধান চালানো হয়।

দেশটির বিমানবাহিনী জানিয়েছে, এফ-১৬ যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল এবং ক্যাপ্টেন সিন নামের পাইলট হুয়ালিয়েন কাউন্টিতে যুদ্ধবিমানটি আছড়ে পড়ার আগে নিরাপদে বেরিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রিসভার মুখপাত্র মিশেল লি এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী চো জং-তাই তাইওয়ানের উপকূলরক্ষী এবং কাছাকাছি মাছ ধরার জাহাজগুলোকে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

তাইওয়ানের সঙ্গে চীনের বৈরিতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্রতা। সম্প্রতি ৬৬টি মার্কিন ইফ-১৬ভি অর্ডার করেছে, যা তাইওয়ানের পুরোনো এফ-১৬ এ/বি জেটের আপগ্রেড সংস্করণ। ২০২৩ সালে ১৪১টি পুরোনো এফ-১৬এসকে, ভি স্ট্যান্ডার্ডে আপগ্রেড করার কাজ শুরু হয়।

বিমানগুলো ২০২৬ সালে সরবরাহ করার কথা ছিল, কিন্তু তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু সম্প্রতি বলেছেন যে এটি বেশ চ্যালেঞ্জিং। তাইওয়ানের সামরিক বাহিনী চীনের চাপের মধ্যে রয়েছে। চীন বরাবরই দাবি করে আসছে, দ্বীপটি তার ভূখণ্ডের অংশ এবং এটিকে সংযুক্ত করার জন্য শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছে বেইজিং। এরই অংশ হিসেবে চীন সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপের চারপাশে যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজের উপস্থিতি বাড়িয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!