ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তাজিকিস্তানে ৬.৫ মাত্রার ভূমিকম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০২:৪৪ পিএম
ছবি : সংগৃহীত

তাজিকিস্তানে বৃহস্পতিবার দিবাগত রাতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। একই সময় কিরগিজস্তানের কিছু অঞ্চলেও কম্পন অনুভূত হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) কিরগিজ প্রজাতন্ত্রের জাতীয় বিজ্ঞান একাডেমির ভূকম্পন ইনস্টিটিউট এ তথ্য নিশ্চিত করেছে।

ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৫। এটি স্থানীয় সময় রাত ৩টা ১৪ মিনিটে রেকর্ড করা হয়।

জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্র (এপিসেন্টার) ছিল তাজিকিস্তানে এবং এটি ওশ শহর থেকে প্রায় ২২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে সংঘটিত হয়। কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে কম্পনের তীব্রতা প্রায় ৩ মাত্রা হিসেবে পরিমাপ করা হয়েছে।

ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড থেকে মিনিটব্যাপী কম্পন সৃষ্টি করে। তবে স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।