× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:০৭ এএম

গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩২

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:০৭ এএম

বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত

বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের একাধিক বিমান হামলায় এক দিনে অন্তত ৩২ ফিলিস্তিনির নিহত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোর থেকে দখলদার সেনারা গাজার বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে। 

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, শুধু শনিবার ভোর থেকে রাত পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩২ ফিলিস্তিনি।

দখলদারদের সেনাবাহিনী দাবি করেছে, শুক্রবার রাফাতে হামাসের ৮ যোদ্ধা অস্ত্র নিয়ে সুড়ঙ্গ থেকে বের হয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর জবাবে আজকে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সিভিল ডিফেন্স এজেন্সি এর আগের আপডেটে ২৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। এরপর সংখ্যাটি ৩২-এ উন্নীত করে তারা।

গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় শনিবার সকালে গাজা পুলিশের সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশের সদর দপ্তরে হামলায় ১৬ জন নিহত হয়েছেন। যার মধ্যে পুলিশ কর্মকর্তা ও বন্দি উভয় আছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশ সদর দপ্তরে হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বাকি নিহতরা বেসামরিক লোকজন। নিহতদের মধ্যে একজন কর্নেল, দুজন মেজর এবং দুজন লেফটেনেন্ট সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৫ পুলিশ কর্মকর্তা। সূত্র : টাইমস অব ইসরায়েল

রূপালী বাংলাদেশ

Link copied!