× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৮:৩৫ এএম

যুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ, নতুন করে অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৮:৩৫ এএম

রাশিয়ার মহড়া । ছবি : সংগৃহীত

রাশিয়ার মহড়া । ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিদ্যমান শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট-এর মেয়াদ শেষ হচ্ছে বুধবার (৪ ফেব্রুয়ারি)। এতে বিশ্ব নতুন এক নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে এগোতে পারে বলে সতর্ক করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। 

২০১০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উদ্যোগে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তির মাধ্যমে উভয় দেশকে সর্বোচ্চ এক হাজার ৫৫০টি মোতায়েনকৃত পারমাণবিক ওয়ারহেড, ৭০০টি ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান এবং ৮০০টি লঞ্চারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল। পাশাপাশি চুক্তিতে সরাসরি পরিদর্শনের ব্যবস্থাও ছিল। তবে কোভিড-১৯ মহামারি ও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সেই পরিদর্শন কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

চুক্তির ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট অবস্থান না নিয়ে বলেন, ‘মেয়াদ শেষ হলে শেষ হবে, আমরা আরও ভালো চুক্তি করব।’ অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বছরের জন্য স্বেচ্ছামূলকভাবে চুক্তির শর্ত মানার প্রস্তাব দিলেও সেটি যুক্তরাষ্ট্রের সম্মতির ওপর নির্ভরশীল।

বিশেষজ্ঞদের মতে, চুক্তি ভেঙে পড়লে দুই দেশই দ্রুত তাদের পারমাণবিক সক্ষমতা বাড়াতে পারে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। যদিও প্রযুক্তিগত ও লজিস্টিক কারণে তাৎক্ষণিকভাবে বড় পরিবর্তন সম্ভব নয়, তবুও এক বছরের মধ্যেই বড় ধরনের অস্ত্র বৃদ্ধি ঘটতে পারে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নতুন কোনো বিকল্প চুক্তি না থাকলে বিশ্ব দীর্ঘ সময়ের জন্য কার্যকর পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো ছাড়াই চলতে বাধ্য হবে, যা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগের বিষয়।

রূপালী বাংলাদেশ

Link copied!