× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০২:৪৩ পিএম

এপস্টেইনের সঙ্গে কাটানো ‘প্রতিটি মুহূর্ত’র জন্য অনুতপ্ত বিল গেটস

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০২:৪৩ পিএম

এপস্টেইন ফাইলে বিল গেটস।  ছবি : রয়টার্স

এপস্টেইন ফাইলে বিল গেটস। ছবি : রয়টার্স

জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো ‘প্রতিটি মুহূর্ত’ নিয়ে অনুতাপ প্রকাশ করেছেন বিল গেটস। বুধবার (৪ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘আমি তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত এবং ক্ষমা চাইছি।’ তবে তার সাবেক স্ত্রী মেলিন্ডা বলেছেন, দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ও সময় কাটানো নিয়ে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতার এখনো অনেক প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে।

গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত প্রায় ৩০ লাখ পাতার নথি প্রকাশ করেছে। ওই সব নথিতে অনেক বিখ্যাত ব্যক্তির সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠ বন্ধুত্ব, অবৈধ আর্থিক লেনদেন এবং ইমেইলে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। নথিতে অনেক ব্যক্তিগত ছবিও প্রকাশ করা হয়েছে।

নথির মধ্যে থাকা একটি খসড়া ইমেইলে এপস্টেইন অভিযোগ করেছেন, বিল গেটস বিবাহবহির্ভূত যৌন সম্পর্কে জড়িত ছিলেন।এপস্টেইন লিখেছেন, বিল গেটসের সঙ্গে তার সম্পর্কের মধ্যে ছিল—বিল গেটসকে মাদক পেতে সহায়তা করা, রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের পরের পরিণতি মোকাবিলায় সহায়তা করা এবং বিবাহিত নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক সহজ করা।

এ বিষয়ে বিল গেটস বলেন, তিনি ২০১১ সালে এপস্টেইনের সঙ্গে দেখা করেছিলেন এবং পরবর্তী তিন বছরে তার সঙ্গে কয়েকবার ডিনারে গিয়েছিলেন। তবে তিনি কখনো এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাননি এবং নারীদের সঙ্গে কোনো সম্পর্কও ছিল না।

বিল গেটস আরও বলেন, ‘ওই ইমেইল কখনো পাঠানো হয়নি। ওই ইমেইলটি মিথ্যা। আমি জানি না, তিনি সেখানে কী ভাবছিলেন। তিনি কি কোনোভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন?’

এপস্টেইনকে নিয়ে তদন্তের লাখ লাখ ফাইল প্রকাশের পর বিল গেটসের একজন মুখপাত্রও একইভাবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছিলেন।

বিল গেটসের মুখপাত্র বলেছিলেন, ‘এসব নথি কেবল এটিই প্রমাণ করে যে বিল গেটসের সঙ্গে সম্পর্ক রাখতে না পেরে এপস্টেইন হতাশ ছিলেন। তিনি মানুষকে ফাঁদে ফেলতে ও বদনাম করতে যত নিচে নামতে হয়, তত নিচে নামতেন।’

এপস্টেইনের সঙ্গে বিল গেটসের সম্পর্ক নিয়ে হইচইয়ের মধ্যে এ নিয়ে মেলিন্ডাও মুখ খুলেছেন। তিনি মার্কিন ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এই নথির প্রকাশ আমার বিবাহিত জীবনের কিছু অত্যন্ত, অত্যন্ত বেদনাদায়ক মুহূর্তের স্মৃতি ফিরিয়ে এনেছে।’

মেলিন্ডা আরও বলেন, ‘যখনই সেই বিষয়গুলোর বিস্তারিত সামনে আসে, আমার জন্য এটি ব্যক্তিগতভাবে বেশ কঠিন হয়ে ওঠে।’

২০২১ সালে বিল গেটস ও মেলিন্ডার বিবাহবিচ্ছেদ হয়।

মেলিন্ডা বলেন, ‘সেখানে যেকোনো বিষয় নিয়ে এখনো যে প্রশ্নই থাকুক—আমার পক্ষে তার সবকিছু জানা সম্ভব না। প্রশ্নগুলো তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য কিংবা আমার সাবেক স্বামীর জন্য। আমাকে নয়, বরং তাদের এসব বিষয় নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে হবে।’

গেটস আরও বলেন, ‘আমাদের কথোপকথনের মূল বিষয় এমন ছিল যে এপস্টেইন অনেক ধনী মানুষকে চিনতেন এবং বলতেন, তারা বৈশ্বিক স্বাস্থ্য খাতে সহায়তার জন্য অর্থ দান করতে পারেন। কিন্তু পেছনে ফিরে তাকালে দেখি, সেগুলো আসলে কোনো কাজেই আসেনি।’

উল্লেখ্য, ২০১৯ সালে নিউইয়র্কের কারাগারে আত্মহত্যা করেন এপস্টেইন।

রূপালী বাংলাদেশ

Link copied!