ওমানের উত্তর আল বাতিনাহ গভর্নরেটের লিওয়ার উইলায়াতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে, তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি কর্মীরা এলাকাটি সুরক্ষিত করতে এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের সহায়তা করার জন্য কাজ করেছেন। আহতদের স্বাস্থ্যসেবাকেন্দ্রে নিয়ে যাওয়ার আগে মেডিকেল দলগুলো ঘটনাস্থলে চিকিৎসাসেবা প্রদান করেছে। তবে কর্তৃপক্ষ দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
মাসকট এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের সঙ্গে পৃথক দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরে এ ঘটনা ঘটে। যার ফলে যান চলাচল ব্যাহত হয়। যদিও কর্মকর্তারা জানিয়েছেন, দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই।
সূত্র : গালফ নিউজ।

