× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:১৯ পিএম

নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নেপালের বাগমতী প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানী কাঠমান্ডু থেকে ওখালঢুঙ্গাগামী বাসটি রামেছাপ পৌর এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাসটি রাস্তা থেকে প্রায় ১০০ মিটার নিচে তামাকোশি নদীতে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোয় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত নিহত ১২ জনের মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনী উদ্ধার কাজ শুরু করে। এখনো নিখোঁজ যাত্রীদের খোঁজে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। বাসের চালককে বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে নেপাল কর্তৃপক্ষ।

রূপালী বাংলাদেশ

Link copied!